দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হ্যারি কেইন, জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ডের গোলে জয় পায় ইংলিশরা।
ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। প্রথম শট লুকা মদ্রিচের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে হ্যারি কেইন গোল করলেও ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা আগেভাগে বক্সে ঢোকায় তা পুনরায় নেওয়া হয়। দ্বিতীয়বার কেইন সফলভাবে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন।
৩৬ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। মুসার পাস থেকে বাতুরিনার জোরালো শটে গোল হয়। তবে ৪৩ মিনিটে কর্নার থেকে হেড করে আবার এগিয়ে যান কেইন। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেরিসিচের ক্রসে মুসা গোল করে আবার সমতা ফেরান ক্রোয়েশিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে জুড বেলিংহাম গোল করে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের ৮৫ মিনিটে বদলি হিসেবে নেমে চতুর্থ গোলটি করেন মার্কাস রাশফোর্ড। এতে ৪-২ গোলের জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।
এই জয়ে গ্রুপ পর্বে শুভসূচনা করল ইংল্যান্ড। ক্রোয়েশিয়া পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে পড়েছে।
এমএম/